শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের মধ্যনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বংশিকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে আশপাশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক