মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের বুধবার ৭ জানুয়ারি সন্ধায় তেঁতুলিয়া উপজেলা ৪নং শালবাহান ইউনিয়ন শাখা ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামাদলের সভাপতি মাও, মো, সোহরাব আলী, উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাঃ মো মালেক বাদশা, উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওঃ মো আরশেদ আলী, ৩নং সদর ইউনিয়নের সভাপতি হাফেজ মাঃ মো ফারুক হোসেন, ৩নং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দীন, ৪নং শালবাহান ইউনিয়ন সভাপতি আব্দুল কালাম, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস, মাঃ ওবায়দুল্লাহ সোহেল মাঃ আণোয়ার হোসেন রহিজ উদ্দীন, ইয়াকুব আলীর প্রমুখ।
এ সময় উপজেলা ওলামাদলের সভাপতি জানান, বাংলাদেশ জাতীয়বাদী ওলামাদল আমরা জিয়ার আদর্শ অনুপ্রেরিত হয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান থেকে আমরা দেশকে পরিচালনার জন্য সকলে সহযোগীতা করবেন। এবং দলের আদর্শ বিনষ্ট হলে তাদের কিন্তু ব্যাবস্থা রয়েছে। বিধায় আমাদের দলের আদর্শ আলেম ওলামাদের নীতিনির্ধারিত যে অবস্থান আল্লাহর রাসুল সাঃ এর নিয়ম নীতি সেই নীতি অনুযায়ী আমরা দেশের স্বার্থে দেশকে পরিচালৃনা করার জন্য সহযোগীতা করবো। পরে সালবাহান ইউনিয়ন কমিটি সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের হাতে কমিটি তুলে দেয়া হয়।