মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার ৪ নং সালবাহান ইউনিয়ন মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রঞ্জু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো, আবু সাঈদ মিয়া , মো, রইস উদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি মো, মতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মো,সোহরাব আলী যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম , স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো,হাসান আলী বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো,নুরুজ্জামান দুলাল, তাঁতি দলের সম্পাদক আলামিন, ও নয়ন প্রমূখ। ভক্তরা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার নওশাদ জমির কে বিজয় করার আহ্বান জান।