শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বিইউজেএস এর মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি -বিইউজেএস এর মাসিক সভা মঙ্গল বার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সভাপতি এনামুল হক এনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি -বিইউজেএস নামে জয়েন্ট স্টক কোম্পানী ও ফার্মস থেকে সংগঠনটি নিবন্ধিত সনদপত্র পাওয়ায়, উপস্থিত সকল সদস্য সভাপতি এনামুল হক এনাম, সহ সভাপতি এম আর আলী ও সাধারন সম্পাদক আবুল হোসেন কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় উপস্থিত সদস্যরা তাদের বক্তব্যে বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এ পেশায় যে সকল সমস্যা রয়েছে তা নিশ্চিত করে সে অনুযায়ী সমাধান করতে যা করা প্রয়োজন তাই করা হবে।

সরকার নির্ধারিত ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন নির্ধারন এবং তা নিয়মিত পরিশোধ করতে সংবাদপত্র মালিক ও সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখা। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা। প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর, বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা পদে পেশাদার সাংবাদিকদের মধ্য থেকে নিয়োগ দেয়া। সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন। প্রেস কাউন্সিলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে সরকারে হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। কোন পেশাদার সাংবাদিক এর বিরুদ্ধে মামলা হলে তদন্ত না করে গ্রেফতার করা যাবে না। এ সকল বিষয় সংগঠনটি দলমতের উর্ধ্বে উঠে সততার সাথে কাজ করবে।

সাংবাদিকদের জীবনমান এ পরিবর্তন আনতে সংগঠনটি প্রতিটি জেলা উপজেলায় থেকে শুরু করে সাংবাদিকদের আবাসন সংকট দুর করতে সরকারের সহায়তায় সাংবাদিক পল্লী গড়ে তোলা হবে। সাংবাদিক কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে অসচ্ছল সাংবাদিক সদস্যদের পরিবার কে আর্থিক সহায়তা দিতে পারে, চিকিৎসা সেবা দিতে সংগঠন কাজ করবে।

সভায় গঠনতন্ত্র মোতাবেক পেশাদার সাংবাদিকদের মাঝে সংগঠনের সদস্য হতে সদস্য ফরম ছাপানো, অনলাইনে আবেদনের জন্য একটি ওয়েব সাইট তৈরী, এবং দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামি সপ্তাহে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন, সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এম আর আলী, মোঃ ওবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহতুবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ শাহজালাল ভূঁইয়া, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ কামাল হোসেন, অহিদুজ্জামান সহিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক