শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিএনপি অফিস ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৬৯ জনের নামে মামলা

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” ভাঙচুরের মামলায় এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে।

৩ ও ৪ জানুয়ারি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২৯ অক্টোবর ২০২৩ সালে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ি” নামক একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দীর্ঘ ১৪ মাস পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপি নেতা আফজাল হোসেন বাদী হয়ে এক সাংবাদিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২৯শে অক্টোবর সন্ধ্যা ৬টায় উল্লেখিত ৬৯ জন আসামী সহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী অফিস “হামার বাড়ী” ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ মামলা আসামি করা হয়েছে প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য দৈনিক আজকের বসুন্ধরা, দৈনিক গনমুক্তি ও অনলাইন পোর্টাল “লালমনি টাইমস” এর সম্পাদক মিজানুর রহমানকে।

অভিযুক্ত সাংবাদিক মিজানুর রহমান বলেন, যে ঘটনায় আমাকে আসামি করা হয়েছে সে ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আমাকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি এ মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল বলেন, বিনা অপরাধে সাংবাদিককে হয়রানি করলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক