শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বুড়িচংয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ আহত ৪

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার পরিবহনের এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায়।

এ সময় অটোরিকশায় থাকা এক শিশুসহ পাঁচ যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুতর তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে।

এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে, এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন,‘পুলিশ যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক