শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

Oplus_16908288

বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে ফিলিং ষ্টেশনকে জরিমানা

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে জেলা প্রশাসনের নির্দেশ আমান্য করে ড্রামে ভরে ডিজেল বিক্রির অভিযোগে বোদা উপজেলার সাবাব ফিলিং স্টেশন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ৩০ মার্চ রাতে জেলার বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সংলগ্ন সাবাব ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে সাবাব ফিলিং ষ্টেশনে বরাদ্দকৃত ডিজেল হতে ৪৪৩ লিটার ডিজেল অন্য জেলায় ড্রামে করে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনার সত্যতা মেলায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(২) ধারা মোতাবেক ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার হুমায়ুনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, বোদা উপজেলার বরাদ্দকৃত তেল অবৈধভাবে ড্রামে করে অন্যত্র বিক্রয় শুধু নিয়মবর্হিভুতই নয় এটি বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরী করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যহত থাকবে।
এসময় বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক