শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বোদায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জেল ও অর্থদণ্ড

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল রানা (২৯) কে ১ বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রাম (আশ্রয়ন) থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ও অন্যান্য যন্ত্রাংশ সহ সোহেল রানাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে আটককৃত সোহেল রানা কে ১ বছরের জেল ও ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিকে এর আগেও ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল। তিনি জামিনে বেরিয়ে এসে একই কাজে লিপ্ত হয়েছেন। মাদক ও যেকোনো প্রকার নেশাজাত দ্রব্য নির্মূলে বোদা উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক