শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ভারতীয় ড্রোন উড়াচ্ছে রাজিবপুর ও রৌমারীতে, আতংকিত সীমান্ত বাসী!

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

আতাউর রহমান, চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের আকাশের এক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় ৫টি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের গ্রামের ওপরে ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এ ড্রোনগুলো উড়ানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া।

ফিরোজ মিয়া বলেন, গত ২৭ মে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ মেইন পিলার দিয়ে আসামের ১৪ জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুশইন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজদারি করছে। রাত সাড়ে ৮ টায় বাংলাদেশের বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের ৪-৫টি ড্রোন অবৈধভাবে উড়ছিল। এ ছাড়া বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ।

তিনি আরও বলেন, ভারতের এমন আচরণকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাই। কেন বাংলাদেশের ওপর ভারত এরকম বৈরী আচরণ করছে।

সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় আমাদের গ্রামসহ বিজিবি ক্যাম্পের ওপর দিয়ে ভারত অন্যায়ভাবে ড্রোন উড়িয়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আংতক সৃষ্টি হয়েছে। ভারতের এ সব ড্রোন উড়ানো বন্ধে সরকার যেন পদক্ষেপ নেয়। তা না হলে সীমান্তের বড় দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ।

বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা পাঠালেও কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে পুশইন উত্তেজনার মধ্যে রৌমারী সীমান্তের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়ে ওই নাগরিকদের পর্যবেক্ষণ করেছিল। একই দিন রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায় তিনটি ড্রোন উড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক