শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

মাদারগঞ্জসহ যমুনা তীরবর্তী এলাকাবাসীর জন্য সুখবর

Reporter Name / ২৬৫ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর জেলার মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গ্রামগুলো প্রতিবছর ভয়াবহ নদী ভাঙনের শিকার হচ্ছে। বিশেষ করে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রাম এবং ইসলামপুর উপজেলার কুলকান্দি ও নোয়ারপাড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

এই সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নদী ভাঙন কবলিত সাধারণ জনগণের পক্ষে একটি স্বারকলিপি প্রদান করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য-সচিব লুৎফর রহমান। তিনি স্বারকলিপিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নিকট তুলে দেন।

এ সময় তিনি নদী ভাঙন প্রতিরোধে একটি সমন্বিত ও টেকসই প্রকল্প গ্রহণ এবং প্রাক-প্রতিরক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান। উপদেষ্টা মহোদয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টের কথা সরকারের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাদারগঞ্জসহ পুরো অঞ্চলের মানুষ লুৎফর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি – এনসিপি সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকারের জন্য সংগ্রাম করে যাবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক