রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর এর ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতির অনুমোদনে নবগঠিত উপদেষ্টা কমিটির ঘোষণা দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম।
আগামী দুই বছরের জন্য ঘোষিত ১৩ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন—সাবেক কুয়েত প্রবাসী শাহজাহান সিরাজ, ইতালি প্রবাসী সবুজ আলী, সিঙ্গাপুর প্রবাসী জামিউল ইসলাম, সাবেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী এমডি শিমুল, সাবেক কুয়েত প্রবাসী রকিবুল ইসলাম, সাবেক সাইপ্রাস প্রবাসী শাহরিয়ার স্বপন, সাবেক সৌদি প্রবাসী হাজী মো. ফজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাঈদ তালুকদার, আমেরিকা প্রবাসী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সৌদি আরব প্রবাসী সামিউল ইসলাম, জাপান প্রবাসী ইফতেখার চৌধুরী লেমন, সাবেক সৌদি প্রবাসী আমানুল্লাহ প্রামাণিক এবং সাবেক মালয়েশিয়া প্রবাসী মাসুদুর রহমান রাসেল।
সভা পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি শহীদ রানা।
সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম রবিন।
সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, জামালপুর দীর্ঘদিন ধরে প্রবাসীদের কল্যাণে ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি প্রবাসী ক্ষতিগ্রস্ত পরিবার, অতিদরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসায় সহায়তা, ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।
এ সময় বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বালিজুড়ী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপস্থিত ছিলেন ৬ জন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
নবগঠিত উপদেষ্টা কমিটি ঘোষণার পর উপস্থিতদের মাঝে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
সভায় উপদেষ্টা সদস্যবৃন্দ কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।