শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মোল্লাপাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৯৫ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে আড়াই শতাদিক কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম সাজু, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নুরুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, সিটি ব্যাংকের ভাইচ প্রেসিডেন্ট দেবশীষ শ্যাম, সিটি ব্যাংক কর্মকর্তা অভিজিত পাল,প্রীতম কান্তি দাস,মোল্লাপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস,যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ,আজীবন সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, উপ যুব প্রধান (১) প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য তানভীর আহম্মেদ রাসেল, মুন্নী আক্তার, তমাল পাল, অনামিকা দাস প্রমুখ।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু) উপস্থিত শীতার্তদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংস্থা। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। আজ আমরা হাওরের একদম প্রত্যন্ত অঞ্চলে এসে শীতার্তদের মাঝে প্রায় আড়াই শতাদিক কম্বল বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক