আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজিবপুর থানার রাত্রিকালিন অভিযান পরিচালনা করে আজ সোমবার ১৮ আগস্ট ১২ টায় সদর ইউনিয়নের বালিয়ামারী এলাকা থেকে ৫০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবল়েট সহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোহাম্মদ আলী হোসেন(৩৬)পিতা: মোঃ ফরহাদ আলী, সাং বোলাকীপাড়া থানা: ইসলাম পুর, জেলা: জামালপুর,অপরজন হলেন মো: শাহিন হাসান(২৭)পিতা : মো: মো: হাসেম মিয়া,সাং খেওয়ারচর থানা: রৌমারী জেলা: কুড়িগ্রাম।
চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শরিফুল ইসলাম জানান,আসামীদ্বয়কে গ্রেফতার করে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে দেশের অভ্যন্তরে মাদক নিয়ে যাওয়া হয় বলে এলাকাবাসী জানান।