রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আগামী ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার ৩০জানুয়ারি বিকেল ৫ টায় কুড়িগ্রাম ৪ আসনের জামাতের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক এর ডাকে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ পুরাতন বাজারে বিশাল জনসভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে তাদের মনোনীত প্রার্থীর কথা শোনেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার অঙ্গিকার করেন।
জনাব মোস্তাফিজুর রহমান বলেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারলে নদী ভাঙ্গন রোধ, মাদকমুক্ত সমাজ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ সার্বিক উন্নয়নের কাজ করব।
জামাত আমীর আবুল বাশার আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা শহীদ আবুল মাউসুদ, মাওলানা আজিজুর রহমান ও মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।