শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজিবপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজিবপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একটি বর্নাঢ্য র‍্যালি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, স্থানীয় থানা মোড়ে এসে শেষ হয়।

এর পরে উপজেলা যুবদলের আহবায়ক প্রভাযক রোস্তম মাহমুদ লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মন্ডল, সদস্য অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল,কেএম ওসমান গনি, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদল আহবায়ক মনির হোসেন,কোদালকাটি ইউনিয়ন যুবদল আহবায়ক রফিকুল ইসলাম, মোহনগঞ্জ ইউনিয়ন যুবদল আহবায়ক শফিকুল ইসলাম ও রাজিবপুর সদর ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক আল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।

তারা আরো বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও বুঝে গেছে,ভাইস চেয়ারম্যান তারেক রহমানই আগামী দিনের আশা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক