শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু! 

Reporter Name / ৪৭১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মজনু উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাংগী গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পাট কাটতে গিয়ে মজনুকে সাপে কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে ইঁদুরের গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।

দুপুরের দিকে তার শরীরে ব্যথা অনুভূত হলে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে সেখানে সাপে কাটা রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ভাগ্যজনকভাবে, পথেই বিকেলের দিকে তার মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, সাপে কাটা রোগীর চিকিৎসায় ভ্যাকসিন সবসময় শহরের হাসপাতালেই মজুদ থাকে। গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।

তারা দ্রুত উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক