শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

রাজিব পুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে দীর্ঘ নয় বছর পর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন ঘোষিত এই কমিটিতে অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমানকে পূনরায় আহবায়ক ও আব্দুল হাইকে পুনরায় সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব আলহাজ। সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান।

এ ছাড়া ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক মিরণ মো. ইলিয়াস, অধ্যাপক গোলাম মোস্তফা ,সাব্বির হোসেন মন্ডল, আনোয়ার হোসেন (নৌবাহিনী), ওমর আলী ব্যাপারী এবং মাহবুর রশিদ মন্ডল, হাফিজুর রহমান (আর্মি), কে.এম ওসমান গনি, আনোয়ার হোসেন আনু, প্রভাষক কবীর মনিরুজ্জামান মিলন, রেজাউল করিম দুলাল, আমিনুর রহমান, হায়দার আলী, ও ফরিদুল ইসলামকে সদস্য করে ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত দশ ফেব্রুয়ারি রাজিব পুর উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।‌কমিটির ব্যাপারে অধ্যাপক মোখলেছুর রহমান এর নিকট জানতে চাইলে, তিনি বলেন জেলা আহ্বায়ক রাজিব পুরে একটি গ্রহণযোগ্য কমিটি দিয়েছে।এটি সর্বজন স্বীকৃত হয়েছে। আগামী দিনগুলোতে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ও আদেশ মোতাবেক রাজিব পুরের বিএনপিকে আরো সুসংগঠিত করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক