শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

রায়গঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
Oplus_131072

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে তথ্য  চাওয়ায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা মোঃ সোহেল রানাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে স্থানীয় দুই বিএনপির নেতা।

এতে কর্মপরিবেশ ও নিরাপত্তাহীনতায় ভূগছেন নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক সোহেল রানা। এ ব্যাপারে রায়গঞ্জ থানা ও নিমগাছী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই মমিন পাঠানের এলজিইডির প্রকল্পের আওতায় উপজেলার ধামাইনগর বাজার হইতে নিমগাছী কড়িতলা পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা গত ৬ জানুয়ারী এলজিইডি অফিসে গিয়ে রাস্তাটির কাজের তথ্য চান।

এতে ৭ জানুয়ারী রোম বাদশা রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বোরহান উদ্দিন রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। রোম বাদশা পৌর এলাকার মৃত ওয়ারেছ আলীর ছেলে এবং বোরহান উদ্দিন পৌর এলাকার মৃত আবু সাইদের ছেলে।

এই ঘটনার জের ধরে গত ৯জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অভিযুক্ত রোম বাদশা এবং বোরহান উদ্দিন মিলে সাংবাদিক সোহেলকে ভয়ভিতীসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

এমতবস্থায় জীবনের নীরাপত্তাহীনতার কারণে ১২ জানুয়ারী রায়গঞ্জ থানা ও নিমগাছী সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক সোহেল রানা।

এ ঘটনায় রায়গঞ্জে কর্মরত সাংবাদিকরা তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক