শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রেললাইন থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা থেকে : পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের রেললাইনের পাশ থেকে কসিমউদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের মর্গে নিহত বৃদ্ধের লাশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মাগুড়া ইউনিয়নের নয়নিবুরুজ রেলস্টেশন এলাকার রেলগেট থেকে কসিমউদ্দীনকে উদ্ধার করা হয়। এরপর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাতে বোদা উপজেলার ঝলইশাল শিরি বাজার থেকে মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে নয়নিবুরুজ রেলস্টেশন এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা দৌলনচাঁপা এক্সপ্রেস ট্রেন তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে থাকা স্লিপারে ধাক্কা খেয়ে মাথায় গুরুত্বর আহত হন কসিমউদ্দীন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রা শীষ সান্যাল তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রেল লাইনের উপর পাথরে স্লিপ কেটে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

মাগুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নবির হোসেন দুর্ঘটনার জন্য অরক্ষিত রেল ক্রসিংকে দায়ী করেন। তিনি বলেন, রেল ক্রসিংটি অরক্ষিত। এখানে গেটম্যান না থাকাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রা শীষ সান্যাল বলেন, স্থানীয়রা ওই বৃদ্ধকে রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ার ফলে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশীষ কুমার শীল জানান, রেল লাইনের উপর পাথরে স্লিপ কেটে মোটরসাইকেল সহ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক