শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মঈনুল হাসান রতন ও সম্পাদক কামরুল হাসান

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আলী হায়দার সেলিম ও সিদ্দিকুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারের মতন সভাপতি নির্বাচিত হয়েছেন মঈনুল হাসান রতন (দিনকাল), সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (নিউজ বাংলা), সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান ( আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন (দৈনিক আজকের হবিগঞ্জ), কোষাধ্যক্ষ মোঃ মহিবুর রহমান (বাংলাদেশ সমাচার), সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান (দৈনিক প্রভাকর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিক মিয়া (দৈনিক শায়েস্তাগঞ্জের বাণী), দপ্তর ও পাঠাগার সম্পাদক শাহ মোস্তুফা কামাল (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য আ স ম আফজল আলী, কার্যনির্বাহী সদস্য তাহমিনা বেগম, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ মনির ।

পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রেসক্লাবের আজীবন সদস্য ডাক্তার এম এ ওয়াহাব, আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য আইয়ুব আলী।প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক মোঃ আইয়ূব আলীকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য হাছান আলী ও আইয়ুব আলীকে ক্লাবের প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক