শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শাল্লায় বাইক ছিনতাইয়ের নেপথ্যে বিশাল সিন্ডিকেট

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লায় সক্রিয় মোটরসাইকেল ছিনতাই ও চুরির বিশাল এক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৮ মার্চ সন্ধ্যায় উপজেলার ‘বারবনের মাঠ’ এলাকায় যাত্রীবেশে চালক সাইফুল্লাহকে কৌশলে সরিয়ে তার ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা প্রধান আসামি  রুকন মিয়া ও  ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে  তার সহযোগী দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও। পুলিশের  তদন্তে বেরিয়ে এসেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্যের তথ্য। জানা গেছে, গত ২৭ মার্চ চব্বিশা গ্রামের  সাংবাদিক দিলুয়ার হোসেনের ভাই নজরুল ইসলামের বাইক চুরির সাথেও এই চক্রটি সরাসরি জড়িত।

অন্যদিকে, চুরির অভিযোগে গত বুধবার দামপুর গ্রামের রাসেল মিয়া (২৭) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, নজরুল ইসলামের বাইক চুরির ঘটনায় মার্কূলী ও শসার কান্দার একটি শক্তিশালী চক্র জড়িত। এই সিন্ডিকেটের নেপথ্যে সাগর ও মারুফসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও বাইক উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম এসেছে। অপরাধ দমনে এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক