শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সরকারি শেড দখলের অভিযোগে যুবদলের ৩ নেতা আটক

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে সরকারি শেড ঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ২ জুন দুপুরে তাদের আটক করা হলেও বিষয়টি রাতে প্রকাশ্যে আসে। পরে আটককৃতদের মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য মো. শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া।

জানা গেছে, সরকারের ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) কর্মসূচির ডিলারশিপ পেতে হলে নির্ধারিত গোডাউন ও বৈধ ভাড়ার চুক্তিপত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু ওই তিন যুবদল নেতা নিয়ম না মেনে জোনাইল বাজারের একটি সরকারি শেড ঘর দখল করে ওএমএস ডিলার পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চাইছিলেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নাজমুল হাসান লিখিত অভিযোগ দায়ের করলে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

ব্যবসায়ী নাজমুল হাসান বলেন, “সরকারি শেড ঘরটি আমি ও আমার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসার জন্য ব্যবহার করে আসছি। কিন্তু সম্প্রতি ওই ঘরটি জোরপূর্বক দখল করে তারা ডিলার পয়েন্ট চালু করতে চায়। বাধ্য হয়ে আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।”

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, “আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি ও আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “আমরা উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক