শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সলঙ্গায় পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : টাঙ্গাটাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত শাহীন স্কুলে আজ বৃহস্প্রতিবার সকালে শীতকালীণ পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“শীতের পিঠা ভারি মিঠা, পিঠা খাই পুরস্কার পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ আপেল মাহমুদ উপজেলা শিক্ষা অফিসার রায়গঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলংগা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান।

১ম অধিবেশন পিঠা উৎসব এবং আগত উৎসুক দর্শনার্থীদের মাঝে র‌্যাফেল ড্র’র কুপোন বিতরণ শেষে ২য় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ প্রধান শাখার নির্বাহী পরিচালক আজকের পিঠা উৎসবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম তালুকদার।

সিরাজগঞ্জ শাখা পরিচালক জনাব মোঃ নুরুল হক এর পরিচালনায় সকল ইভেন্ট শেষ করে র‌্যাফেল ড্র’র ১ম প্রাইজ স্মার্ট ফোন,২য় প্রাইজ বাটন মোবাইল ফোনসহ মোট ১০টি আর্কশনীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী করা সহ সলঙ্গায় “শাহীন স্কুল” কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, “শাহীন স্কুল” সলঙ্গা শাখার পরিচালক জনাব মোঃ আব্দুস সামাদ এবং মোঃ রাকিব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আখতার হোসেন হিরন সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র/ছাত্রীসহ অভিভাবক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক