শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্প্রতিবার দুপুরে সলঙ্গা থানা ছাত্রদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় সলঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম ও সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সি।

উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। ছাত্র দল বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন। ছাত্র দলের নেতাকর্মীরাই আগামী দিনের বিএনপি’র কান্ডারী। তারুণ্যের অংহকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে

ছাত্রদলের সকল নেতাকর্মীদেরকে নিরলসভাবে কাজ করার আহবান জানান। এসময় থানার ৬টি ইউনিয়ন থেকে ছাত্র দলের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে উক্ত আলোচনা সভায় যোগ দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক