শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টায় অত্র শাখা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী অফিসার মোঃ তাজিমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারটর মোঃ আখতারুল হক, এস এম ট্রেডিং-এর প্রোপারটর মোঃ তরিকুল ইসলাম, মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারটর মোঃ গোলাম কিবরিয়া (টনিক), সাউথইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সিনিয়র অফিসার মোঃ আখতারুজ্জামান, অফিসার মোঃ আব্দুল কাইউম ও অফিসার মোঃ বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এসময় শাখা ব্যবস্থাপক মোঃ তাজিমুল হক বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কাজ করে যাবে।
দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক