শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু 

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Oplus_0

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা খাসপাড়া এলাকায়।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বিএসএফ এর গুলি বুকের ডান পাজরে লেগে সাইদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সাইদুল কে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিলো। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে। পরে তার আত্নীয় স্বজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের করা হবে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক