শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন

Oplus_16908288

সুনামগঞ্জ জেলা যুবদল নেতা এম শহীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ বুধবার সন্ধ্যার পর দলীয় প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম.শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সংশ্লিষ্ট চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ বিষয়ে এম.শহিদ মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দীর্ঘদিন দল থেকে বহিষ্কৃত ছিলেন। তবে বহিষ্কৃত অবস্থায়ও এলাকার সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি। জনগণের সেই ভালোবাসা ও সমর্থনের কথা তিনি আজীবন স্মরণ করবেন বলে জানান। একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) মাহবুবুর রহমানসহ যুবদলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক