শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

‎২১ দফা দাবিতে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের রেলগেট ও সড়ক পথ অবরোধ

Reporter Name / ১৬৯ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

‎রংপুর প্রতিনিধি : ‎দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত বিভিন্ন সংকটের প্রতিকার না পেয়ে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

‎আজ রবিবার ২২ জুন সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা লালবাগে রেলগেট ও সড়ক পথ অবরোধ করে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীদের অভিযোগ কলেজের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধা, নতুন বিভাগ সংযোজন, বাস সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি সুবিধার অভাবসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা।

‎এ সব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ২১ দফা দাবিনামা উত্থাপন করে আন্দোলনের ডাক দিয়েছেন।

‎আল মাহামুদ আসাদ নামে কলেজের এক শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো দলের বা গোষ্ঠীর নয়, এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই কলেজে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ। ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‎আরেক শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, এ আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

‎কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক