মোঃ সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেতুলিয়া উপজেলা বিএনপি কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে ভজন পুর বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ফরম বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জন সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম এ মজিদ, এডভোকেট নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা পর্যায়ের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। ফরম বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ব্যারিস্টার মোঃ নওশাদ জমির এর দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম, ওলামা দলের সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক আমান, রবিউল ইসলাম, মোকসেদ আলী, তাঁতি দলের আলামিন, মৎস্যজীবী দলের আশিক ইকবাল, মহিলা দলের সভাপতি বিউটি আক্তার, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ। জেলা বিএনপির নেতা আব্দুল মজিদ জানান তেতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ড এর নেতাকর্মীদেরকে নিয়ে শশয় ইউনিয়ন আলোচনা করে ফোম বিতরণ এবং নতুন সদস্য সংগ্রহ শুরু করতে হবে, এখন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা বা কর্মী শালীর বৈঠকে উপস্থিত থাকতে পারবেনা, একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রয়াগান্ডা ছড়িয়ে বিএনপিকে ছাত্রবঙ্গ করতে চায় তাদের এ আশা ইনশাআল্লাহ পূরণ হবে না জনগণ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী তারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন, আজ থেকে আমরা নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে মিলেমিশে ধানের শীষের সংগ্রহ করবো।