শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

পপঞ্চগড়ে ধর্ষণচেষ্টা শিশুর পরিবারকে অপমান, চিকিৎসক সাময়িক বরখাস্ত 

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণচেষ্টার শিকার পাঁচ বছরের এক শিশুর পরিবারের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এসংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, রোগীর স্বজনদের সঙ্গে অপেশাদা সুলভ আচরণ ও অশ্লীল কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও অসদাচরণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার হাসপাতালের ওই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ডাক্তারকে বরখাস্তের দাবি তোলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর দেবীগঞ্জে পাঁচ বছরের এক মুসলিম শিশুকে প্রতিবেশী হিন্দু তরুণ কণিক রায় খেলনা ও চকোলেটের প্রলোভন দেখিয়ে পাশের একটি হলুদক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। গুরুতর রক্তপাতের কারণে পরদিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক