শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শাল্লায় ঠিকাদারের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে বিদ্যুৎপৃষ্ঠ ৬ বছরের শিশু আহত

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : দিরাই শাল্লা মহাসড়ক পুনর্নির্মাণ কাজে ঠিকাদারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৬ বছরের শিশু প্লাবন দাস। প্লাবন উপজেলার বাহাড়া ইউপির অন্তর্গত নয়াগাঁও গ্রামের সৌরভ দাসের ছেলে। পাশাপাশি আঙ্গারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সে। বিদ্যৎপৃষ্ঠে আহত হওয়ার সাথে সাথে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার আত্মীয় স্বজন। শিশুটির অবস্থার আরও অবনতি হলে ১২ অক্টোবর উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর বিকেলে উপজেলার আনন্দপুরস্থ পল্লী বিদ্যুতের সাবস্টেশন সংলগ্ন মাদারিয়া এলাকায়। সরেজমিনে গিয়ে দেখা যায় দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক পুনর্নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মাদারিয়া বাঁধ সংলগ্ন স্থানে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার ঘেঁষে স্তুপ করে রাখে ভিটবালু। এতটাই উঁচু করে রাখা হয় বালু, মাত্র ৩ফুট উপরে রয়েছে পিডিপির ৩৩কেবি বিদ্যুতের মেইন তার। বিস্তৃত পরিসরে ভিটবালু রাখায় শিশুরা বালুর উপরে খেলাধুলা করতে শুরু করে আর সেখানেই ঘটে এই অঘটন।

এব্যাপারে শিশু প্লাবনের দাদু জ্যোতির্ময় দাস বলেন, আমার নাতিকে নিয়ে পপুলার হাসপাতালে ভর্তি করিয়েছি। বালুর উপরে খেলতে গিয়ে তারে লেগে যায় প্লাবন। পরে দেবরাজ দাস তাকে বাঁচায়। বিদ্যুৎপৃষ্ঠে তার নাতির পা ও হাত পুড়ে ক্ষত বলে জানান তিনি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নয়াগাঁও গ্রামের দেবরাজ দাস বলেন আমি এসে দেখি তারে লেগে আছে শিশুটি। এমন অবস্থা দেখে আমি নিজেও ভয় পেয়ে যাই। কিন্তু শিশুটিকে বাঁচতে জুতা দিয়ে আঘাত করতে করতে তার থেকে বাঁচাই। উপজেলার হবিবপুর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার বাবলু রায় বলেন, ঘটনার বিষয়ে আমি ঠিকাদারদের জানিয়েছি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার কালা বাবু অনেকটা কৌশলে বলেন, শিশুটি পল্লী বিদ্যুতের গাছ বেয়ে তারে লেগেছে। আমি সাইটে নেই বাড়িতে আছি ছুটি নিয়ে। ঘটনা জানার পর আমরা খাল করে দিয়েছি। এখন আর শিশুরা নাগাল পাবে না। অথচ সেখানে কোন গাছই নেই! অথচ কালা বাবু বরিশাল থেকে দায় দিয়ে দেন পল্লী বিদ্যুতের গাছের উপর!

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, গাছের উঠে নয়, বালুর উপর থেকেই শিশুটি লেগেছে। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও মিথ্যা বক্তব্যের নিন্দা জানান অনেকই। স্থানীয়রা আরও বলেন, এখান থেকে বালু না সরালে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। খাল করার পরও ঝুঁকি রয়েছে বলে জানান তারা। ঘটনাটি নিয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, দিরাইয়ে পিডিপির আড়িকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক