মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তেঁতুলিয়া উপজেলা শাখার নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় এক আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির। উপজেলা ওলামা দলের নেতাদের সাথে মতামত বিনিময়ের সময় তারা রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথির সাথে মত বিনিময় করেন। গতকাল রাতে তেতুলিয়া মহানন্দা কটেজে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাও মোঃ সোহরাব আলী সাংবাদিক, সাংগঠনিক সম্পাদক মাও, মো, আরশাদ আলী, জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব খাইরুল ইসলাম, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও, শাহাদাত হোসেন, সদর উপজেলার ঘড়িনা বাড়ি ইউনিয়ন ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাও, আব্দুল মতিন সরকার, তেতুলিয়া সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাও, মুফতি , মো,ওমর ফারুক, ২ নং তীরনই হাট ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাও, মালেক বাদশা, ৪ নং সালবাহান ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো, আবুল কালাম আজাদ, ৬ নং ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাও মো, মিজানুর রহমান, ৭ নং ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাও, মো, সাদিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাও মমিনুল ইসলাম, ও সদর ইউনিয়ন উলামা দলের সাংগঠনিক সম্পাদক মো, জুলহাস উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় প্রধান অতিথি নেতৃবৃন্দের কথা ধৈর্য সহকারে শুনেন এবং আগামী নির্বাচনে আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দলের নেতাদের সঠিক ইসলামকে জনসাধারণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি আরো বলেন, একটি দল ইসলামকে বিভিন্ন ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অমুক মার্কায় ভোট দিলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় কাজ করলে জান্নাত লাভের আশা করা যায় বলেও তিনি মনে করেন।