শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান, সাধারণ সম্পাদক নাসিম

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর বিকেল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্র বড়ইন্দারা মোড় আজিজী টাওয়ার প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ শামসুল ইসলাম টুকু। স্বাগত বক্তব্য দেন তার মহানন্দা প্রেসক্লাবের সভাপতি হাসান আলী। প্রধান অতিথি হিসেবে ছিলেন আদিনা ফজলুর হক সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড, মোহাম্মদ মাজহারুল ইসলাম তরু, অতিথি হিসেবে ছিলেন সাবেক সহকারি অধ্যাপক ও সমাজসেবক মিয়া মোহাম্মদ আলি আফজাল আজিজী, নামক শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোর্টের অ্যাডভোকেট ডক্টর তফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি মোঃ হাসান আলী (ডলার), সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক চিত্র দৈনিক, এশিয়া বানী ও মুসলিম টাইমসের জেলা প্রতিনিধি এনামুল হক নাসিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের দর্পণ, ডেইলি পোস্ট এর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সরকার, সহ- সভাপতি হলেন দৈনিক এ’ বাংলা জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন- সাধারণ সম্পাদক হলেন দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মুহাঃ মফিজুর রহমান আহমদ,

কোষাধ্যক্ষ হলেন দৈনিক প্রথম প্রহরের জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হলেন দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মোঃ দুরুল ইসলাম, প্রচার সম্পাদক হলেন দৈনিক এশিয়ান এইজ ও বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি ইস্তিহাক আহমেদ হিমেল। নির্বাহী সদস্য বৃন্দ হলেন – দৈনিক স্বাধীনদেশের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আবির, দৈনিক দেশ প্রতিদিনের সামিউল বাশির সোহেল, দৈনিক রুপবানীর জেলা প্রতিনিধি মিজানুর রহমান ও দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রোকসানা ইয়াসমিন জিনাত।

আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের গৌরব ঐতিহ্য ও সেতুবন্ধনের বিভিন্ন স্মৃতিচারণে মুগ্ধ হোন এবং গণমাধ্যমকর্মীদের ঐক্যর বন্ধন অটুট থাকুক সেই প্রত্যাশা করেন। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবে আগামী দিনগুলো সততা ও নিষ্ঠার পথ চলার অভিনন্দন বা শুভকামনা রইল। এছাড়াও সঠিক ভাবে প্রেসক্লাব পরিচালনার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথিসহ সকল সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।সবশেষে দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের খতিব মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক