শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাংলাবান্দা স্থলবন্দরে ৪ জন আটক 

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : তেঁতুলিয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাংলাবান্দা স্থলবন্দরে চার জনকে আটক করেছে পুলিশ। বুধবার ১৯ নভেম্বর রাতে বাংলাবান্দা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে। তারা সকলে বাংলাবান্দা স্থলবন্দরে আমদানি, রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চালক।

গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া জেলার মানিকচর মিন্টু মিয়া ছেলে হাসান আলী(২০) বগুড়া জেলার থানা বগুড়া ডাকঘর নামুজা পলাশ ছেলে মোঃ রাজিব(২৮)বগুড়া জেলা শিবগঞ্জ থানা সাং হরিপুর মানিক ছেলে ৩। হানিফ (২০) বগুড়া জেলা শিবগঞ্জ থানার সাং চাদিনা দক্ষিন পাড়া মালেক ছেলে সোহেল (৩৫) বাংলাবান্দা স্থলবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিকটিম তরুণী বর্তমান তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মানসিক ভারসাম্যহীন এক তরুণী (১৯)রাতে পাগলিডাঙ্গি বাজার থেকে ধরে নিয়ে যান।

এরপর বাংলাবান্দা স্থলবন্দর এলাকা নিয়ে আসেন ৪ জন। ওই তরুণীকে একটি দোকানের পাশে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ওই চার যুবক ওই তরুণীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সকালে অভিযুক্ত চার যুবককে আটক করা হয়। তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমুসা মিয়া জানান, ওই তরুণীকে ভুল বুঝিয়ে আসামি বাংলাবান্দা স্থলবন্দরে নিয়ে যায়। সেখানে তারা ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এলাকাবাসি ফোনে তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক