শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে স্পেশাল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধ : পঞ্চগড় রেল স্টেশনের কাছে ঢাকাগামী একটি স্পেশাল ট্রেনে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর রাতে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনমাড়ি এলাকায় পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিতে কাটা পড়েন তিনি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা ট্রেনটি ভাড়া করেন। মারা যাওয়া আখিরুলের বাড়ি ধাক্কামারা ইউনিয়নের শিপাইপাড়া এলাকায়। তিনি আবুল হোসেনের ছেলে এবং পেশায় ছিলেন মাইক্রোবাস চালক।

স্থানীয় সূত্র জানায়, টেংগনমারি এলাকায় রেললাইন পার হওয়ার সময় আখিরুলের মাইক্রোবাসটি লাইনের ওপর আটকে যায়। এ সময় তিনি গাড়ি থেকে নেমে পেছন দিক থেকে ধাক্কা দিতে যান। তিনি ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি রেললাইন থেকে সরাতে পারলেও নিজে সরতে পারেননি। এ সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়া স্পেশাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আখিরুল।

রেলওয়ে সূত্র জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের বহনের জন্য ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রেললাইনে অবস্থান নিয়ে পিলার ফেলে রেলপথ অবরোধ করেন। ফলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও দুর্ঘটনা কবলিত স্থান থেকে পুনরায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনে ফিরে আসতে বাধ্য হয়। ঢাকা হতে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান ও পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক