শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

Reporter Name / ৮৭ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি সকাল ১০ টায় জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিনে সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিতুল্লাহ,জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা মোসাঃ শাহিনা সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত জেলা সমাজসেবার কর্মকর্তা- কর্মচারীগণ ও জেলার বিভিন্ন এনজিওর মধ্যে চেতনা মানবিক উন্নয়ন সংস্থা, বাইস,আইএফবিসি ফাউন্ডেশন, নাইস,বাইক,চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি,দেশীও,অফসো ও মহিমা প্রতিনিধিগণ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ সহ সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক