শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

Oplus_16908288

মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে উজ্জল মেম্বারের ঘর থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার ২৪ জানুয়ারি ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ টহল অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে গ্রামের মো. উজ্জল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, তিনটি দেশীয় কুড়াল, চারটি দেশীয় দা-বটি, পাঁচটি বড় দেশীয় ছুরি, চারটি ছোট দেশীয় চাকু, সতেরোটি টেডা, পাঁচটি ফলা, এগারোটি ঢাল, পঁয়ত্রিশটি বর্ষা, একটি চায়না চাকু ও একটি বল্লম।

সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক