শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দিরাইয়ে শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা আহত ২

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শিশির মনির। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ রকম কোনো ঘটনাই ঘটেনি, এটা সাজানো,পরিকল্পিত ঘটনা হতে পারে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সেলিম (২৮) ও জয় (২০)। সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিশির মনিরের কর্মী-সমর্থকেরা জানান, একটি গাড়িতে এলইডি স্ক্রিন ব্যবহার করে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যার পর শিশির মনিরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর সমর্থকেরা। এতে দিরাই ও শাল্লার উন্নয়নে শিশির মনিরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

শিশির মনিরের কর্মী-সমর্থকেরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের ওই গাড়িটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে যায়। সেখানে প্রচারণা চলাকালে বাজারে বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। তখন শিশির মনিরের প্রচার গাড়ির সঙ্গে থাকা লোকজন প্রজেক্টরের শব্দ কমিয়ে দেন। তখন মিছিল থেকে কয়েকজন এসে জানায়, শব্দ কমালে হবে না, এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। পরে গাড়িটি নিয়ে সেখান থেকে দিরাই সদরের উদ্দেশে রওনা দিয়ে কাদিরপুর নামক স্থানে আসে। তখন পেছন থেকে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা চালান৷

মুঠোফোনে জানতে চাইলে শিশির মনির বলেন, ‘বিএনপির লোকজন আমার প্রচার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় আমাদের দুজন লোক আহত হয়েছেন।’

এ ব্যাপারে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী বলেন,এটা সম্পূর্ণ মিথ্যা ও সাজাঁনো নাটক। আমি সারা দিন ওই এলাকায় ছিলাম। এ রকম কোনো ঘটনাই ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক