শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

Oplus_16908288

সুনামগঞ্জে দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দেশে বিনিয়োগে এক ধরণের বন্ধাত্ব বিরাজ করছিল।

আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের ক্রয়ক্ষমতার ওপর এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। বর্তমান সরকার একটি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সুরিয়ারপাড় গ্রামের মোট ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মন্ত্রী বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যে কিছু নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। বিশেষ করে সাগর পথ যদি দীর্ঘসময় বন্ধ থাকে, তবে নৌপথে পণ্য পরিবহনের খরচ বাড়বে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্বেগের কারণ নেই; এই মুহূর্তে দেশে কোনো ধরণের দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।

ফ্যামিলি কার্ড বিতরণকে বর্তমান সরকারের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড ছিল বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড পৌঁছে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে, নির্বাচনী অঙ্গীকার পূরণে তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সাধারণ মানুষের মুখে হাসিমুখ দেখতে চাই এবং তাদের স্বচ্ছলতা নিশ্চিত করতে চাই।”

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, সংসদ সদস্য সুনামগঞ্জ-৫, মোহাম্মদ কয়ছর আহমদ, সংসদ সদস্য সুনামগঞ্জ-৩, কামরুজ্জামান কামরুল, সংসদ সদস্য সুনামগঞ্জ-১, মো. শহীদুল ইসলাম, বিভাগীয় পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সনজীব সরকার, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই।

বক্তারা সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক