শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দম্পতি গ্রেপ্তার

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)।

গ্রেপ্তারকৃত জুয়েল একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, গত বুধবার ৮ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আসামিদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ ইয়াবা নিজ হেফাজতে মজুদ রেখেছিল।

কোতোয়ালী মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক