মোঃ মাসুম সরদার, খুলনা প্রতিনিধি : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা তাঁতীদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম লিটন তালুকদার ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। আজ ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন এবং ২নং শ্রীফলতলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে লিটন তালুকদার বলেন, “আমি নির্বাচিত হলে রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবো।” এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় ভোটারদের মধ্যেও তার এ গণসংযোগ ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহম্মেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহাতাব হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুন গাজী, যুগ্ম আহ্বায়ক গহর আলী, সদস্য আব্দুল হালিম সর্দার, মোঃ কবির হোসেন, রূপসা থানা জাসাস এর ভারপ্রাপ্ত খুলনা সভাপতি মোঃ দীপু শেখ, জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ মহিউদ্দীন, মোঃ জামাল হোসেন, মোঃ হালিম শেখ, মোঃ নাসির ব্যাপারী, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ সুজন ভূইয়া, মোঃ হাফিজুর রহমানসহ আরো অনেকে।