শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সোমবার ২৭ এপ্রিল বিকেল ৫ টায় তিনি এই উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি স্বপন কুমার পাল, সমাজকর্মী দেলোয়ার হোসেন, ব্যবসায়ি আসলাম হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, কারেন্টের বাজার এলাকা বিশ্বম্ভরপুরের অন্যতম পরিবেশবান্ধব ও নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে। এখানে সুন্দর ও নিরিবিলি পরিবেশে মানুষ পরিবার-পরিজন নিয়ে কিছু সময় কাটাতে পারবেন।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান বলেন, কারেন্টের বাজার এলাকা হবে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন স্থান। এলাকাটি সবসময় ময়লা-আবর্জনামুক্ত ও দুর্গন্ধমুক্ত রাখতে স্থানীয়দের সচেতন থাকতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে কারেন্টের বাজার এলাকায় সার্বক্ষণিক প্রশাসনের নজরদারি থাকবে বলেও জানান তিনি।

বিশ্বম্ভরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মুহিবুল ইসলাম বলেন, উপজেলার ব্যস্ততম একটি সড়ক হচ্ছে কারেন্টের বাজার পয়েন্ট। ওখানে দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত গাড়ির জন্য। ইউএনও স্যারের অক্লান্ত প্রচেষ্টায় আমরা একটি যাত্রী ছাউনি নির্মাণ করে দিয়েছি। যাতে করে পথচারীরা রাস্তার কিনারে না দাড়িয়ে রোধ এবং বৃষ্টির সময় চাউনীর ভিতরে বসতে পারে।

যাত্রী ছাউনি শুভ উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে কারেন্টের বাজার গ্রামবাসী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা জেলা প্রশাসককে একজন সত্যবাদী ও সৎ প্রশাসক হিসেবে আখ্যায়িত করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক