শিরোনাম :
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক কুমিল্লায় ২৬ দিনে সড়কে ঝরল ৪৪ প্রাণ, আহত ৮৫ আরও বৃদ্ধি পাবে, এমন অংশগ্রহণমূলক উপস্থিতি শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করেছে। অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪১ লক্ষ ৭হাজার টাকা।

শুক্রবার (০১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস-এর নিকটবর্তী সুইচ গেইট এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চাঁনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন চোরাচালানি সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস ভারতীয় শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২,৬০০ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১,৭০০ পাতা শ্যাম্পু এবং ১,৭৮০টি মেহেদী।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক