শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৪ ডাকাত গুলি ও ইয়াবাসহ আটক

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

মোঃ মনিরুল ইসলাম,( বরগুনা) প্রতিনিধি : বরগুনা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ রাইফেলের দুই রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করেছে। বরগুনা গোয়েন্দা পুলিশের প্রাথমিক ধারণা আন্দোলন চলাকালীন সময় লুট হওয়া অস্ত্রের গুলি ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে তিনটার সময় তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে সংঘবদ্ধ অবস্থায় তাদেরকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। আটককৃতরা হলেন আন্তঃজেলা ডাকাত সর্দার মহসীন (৩২)। সে বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাংগাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী গ্রামের জয়নাল গাজীর ছেলে। মহসীনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, যশোর, গাজীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ৭টি ডাকাতি মামলা রয়েছে। অন্য আটককৃতরা হলেন, ঢাকার তুরাগ এলাকার আঃ রহিমের ছেলে সাগর (২৬), কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মৃত গয়জদ্দিনের ছেলে উজ্জ্বল (৩৫) ও বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের তোফাজ্জেল গাজীর ছেলে ইউসুফ গাজী।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, তিনি সহ উপ পরিদর্শক ইমাম হোসেন সোহাগ, সহকারী পরিদর্শক হাসানুজ্জামান, নাসির উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স সহ সংঘবদ্ধ থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার সহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে তালতলী থানায় মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক