শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক

Reporter Name / ১৭৫ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক, পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির জোনাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের মো. নাজির হাসান।

অনুষ্ঠানে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রকাশ্যে প্রায় অর্ধকোটি টাকার এই কৃষি ঋণ প্রদান করে।

জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক