আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বিভিন্ন অবৈধ বালু উত্তোলনের ৬টি ড্রেজার মেশিনে অভিযান চালিয়ে ১। মেশিন পুরোপুরি অকেজো বাকি ৫ আংশিক অকেজো ও সমস্ত পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোদাল কাটি ইউনিয়নের আনন্দ বাজার, পাখিউড়া এলাকায় এই মোবাইল কোর্টের অভিযান চালান চর রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহাঙ্গীর আলম বাবু।
জানাগেছে, দীর্ঘ দিন থেকে আইন অমান্য করে কিছু দুষ্কৃতকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা অবৈধ ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিগত ৫ আগষ্টের কিছু দিন থেমে থাকলেও বর্তমানে কিছু প্রভাবশালী নেতার সহযোগিতা নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অকপটে বালু উত্তোলন করে আসছিল।
ফলে এলাকার আবাদী ফসলের জমি ধ্বংস, ট্রাকের ঢাপে রাস্তা ঘাট বেহাল, ধুলি বালিতে মানুষের নাভিশ্বাস উঠেছিল।
এর পরিপ্রেক্ষিতে কয়েক দিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় রাজিব পুরে অবাধে বালু উত্তোলন থামছে না শিরোনামে প্রকাশিত হয়। এতে প্রশাসনের টনক নড়ে।
ফলে রবিবার সহকারী কমিশনার ( ভুমি) দায়িত্ব প্রাপ্ত ম্যজিস্ট্রেট সঙ্গীয় ফোর্স নিয়ে কোদাল কাটি ইউনিয়নের বিভিন্ন চরে চরে অভিযান চালান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও দায়িত্ব প্রাপ্ত ম্যজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু জানান, ৬টি বালু উত্তোলন কারী অবৈধ ড্রেজার মেশিনে অভিযান ঢালাই, স্পটে কাউকে পাওয়া যায়নি। কারণ উপস্থিতি টের পেয়ে মেশিন মালিকরি পালিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে ১টি মেশিন অকেজো করা হয়েছে বাকি ৫ টির আংশিক ক্ষতি সহ সমস্ত পাইপ গুড়িয়ে দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা।