শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

কুমিল্লা মেডিকেলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার চার সাংবাদিক

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আয়েশা আক্তার : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক।

গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল ইন্টার্ন চিকিৎসক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুর ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। হামলার সময় সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়।

যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী বলেন, “ভুল চিকিৎসায় একজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে,আমাদের ওপর শতাধিক ইন্টার্ন ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট হামলা চালায়। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি।”

মধ্যরাতে কুমেক হাসপাতালে গণমাধ্যম কর্মীদের অবস্থান। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর শাহ আলম বলেন, “এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। সাংবাদিকদের উপর হামলার ঘটনা অবিলম্বে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে যেতে হবে।”

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন, “এ ধরনের হামলা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাই।”

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর পারভেজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক