শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

রাজিবপুরে মাদকসেবীকে কারাদণ্ড 

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি  : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম গাঁজাসহ ১ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত রাজিবপুর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। এসময় উপস্থিত ছিলেন, রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

অভিযানে বালিয়ামারী বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে মোজাহিদ(৩০) নামের এক ব্যক্তিকে ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর মেহন্দা গ্রামের জালাল মিয়ার ছেলে।

ইউএনও ফজলে এলাহী জানান, মোজাহিদ কয়েক মাস ধরে বালিয়ামারী বাজারে একটি ভাড়া দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন। তার দোকানের পাশেই থাকা জায়গায় কাঁথার নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগেও আরও ২জন মাদক সেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযানে এখন পর্যন্তও কোন মাদক ব্যবসায়ী ধরা পরেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক