শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

মাদারগঞ্জে জমি দখল, গাছ কর্তন ও মাটি ভরাটের অভিযোগ 

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে তেঘরিয়া এলাকার আলতাফুর রহমান ও সোহান আহম্মেদ সোবান এর বিরুদ্ধে।

জানা গেছে তেঘরিয়া মৌজার  ১৮০ নং  খতিয়ানের ১৮৯৮ নং দাগে ১৭ শতাংশের কাতে সাড়ে ৮ শতাংশ জমি আব্দুল হাকিম এর ছেলেদের থেকে   ১৯৮৮ সালে ক্রয় করে শাহাদাৎ ও লাল বাহাদুর এবং তাদের  কাছ থেকে ২০২০ সালে কিনে নেন শাহ আলম।

গত প্রায় দেড় বছর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রাম্য সালিশি বৈঠকের মাধ্যমে সকল কাগজপত্র পর্যালোচনা করে শাহ আলমকে ওই জমি বুঝিয়ে দেয় সালিশদারা।

সর্বশেষ  ১২ মে ২০২৫ ইং তারিখে ওই জমি পুনরায় জোরদখল করে অর্ধ শতাধিক গাছ কেটে  মাটি ভরাট ও লেট্রিন বসায় অভিযুক্তরা ।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহ আলম বলেন,  ক্রয়সূত্রে আমার সকল কাগজপত্র সঠিক আছে বিধায় গত দেড় বছর আগের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশি বৈঠকের মাধ্যমে কাগজপত্র পর্যালোচনা করে প্রতিপক্ষের দেয়া বাউন্ডারি ভেঙে  আমাকে বুঝিয়ে দেয়। এরপর গত ১২ মে হঠাৎ করে ১০/১৫  লোক দেশিয় অস্ত্র নিয়ে প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে ফেলে মাটি ভরাট করে লেট্রিন বসায় এবং এক পাশে টিন দিয়ে ঘেরাও করে সম্পন্ন দখলে নেয়। এ ঘটনায় আমি মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ এবং জামালপুর জজ কোর্টে মামলা দায়ের করি, আমি আইনগতভাবেই সঠিক বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক