শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ত্রিশালে পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী ফেরদৌসী (৩৯) ও বকুল মিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। অভিযানে মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন ২০২৫) বেলা ১১টার দিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে রবিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজ। তারা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কোনাবাড়ী এলাকার সামালের মোড়ে নওশের আলীর অর্ধনির্মিত ভবনে হানা দিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৩২, তারিখ ২৩.০৬.২০২৫ ইং)।

এ ঘটনায় এলাকাবাসী কুখ্যাত এই দুই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এবং ত্রিশাল থানার সুযোগ্য ওসি মনসুর আহাম্মদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক